ব্রেকিং নিউজঃ

মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন কাফরুল যুবদলের সভাপতি মিলন

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিলেন ইতিমধ্যেই মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত পাওয়া কাফরুল থানা যুবদলের সভাপতি শরিফুল ইসলাম মিলন।

নিঃস্বার্থ এ সমাজবেক নীরবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। লোকজন তাঁর এ জনকল্যাণমুখী কাজের প্রশংসা করছেন।

আজ নিজ এলাকার সহযোদ্ধা দলীয় নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় খাদ্য ও ঈদ উপহার সামগ্রী উপহার ঘরে ঘরে পৌঁছে দেন তিনি।

অন্যদিকে ৯৪ নাম্বার ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদকের মাধ্যমে মহিলা দলের সদস্য ও নেত্রীদের জন্যও তিনি উপহার সামগ্রী পাঠান।

রাজধানীর ১৪ নং ওয়ার্ডে মিলনের উদ্যোগে আজকে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ৩৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এবিষয়ে যুবদলের শরিফুল ইসলাম মিলন বলেন- বিএনপি গণমানুষের দল, এই দলের নেতাকর্মীরা একবেলা খেয়ে আরেক বেলা না খেয়েও তা অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিলিয়ে দিয়ে জনগণের পাশে দাঁড়ায়। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন যেন কোনো মানুষ অভুক্ত না থাকে, তাঁর যথার্থ প্রতি পালনে কাফরুল থানা যুবদল জনগণের পাশে আছে ও ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

কাফরুল থানা যুবদলের সভাপতি মিলন আরও বলেন- বর্তমানে দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে থেকে উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নেই। আমরা অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে চাই। তাই করোনা ভাইরাসে প্রভাবে কর্মহীন হয়ে পড়া ঘরবন্দি মানুষের কথা চিন্তা করে উপহার সামগ্রী তুলে দেই।

তিনি আরও বলেন, সব সময় সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে যাবো। ত্রাণ বিতরণ কার্যক্রম পর্যাক্রমে অব্যাহত থাকবে ও অসহায় মানুষের সহযোগিতা করে পাশে রয়েছি।

উল্লেখ্য, এর আগেও কাফরুল থানা যুবদলের সভাপতি শরিফুল ইসলাম মিলনের উদ্যোগে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ  করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930