গরু কচুরিপানা খেতে পারলে আমরা কেন পারবো না: পরিকল্পনা মন্ত্রী
গরু কচুরিপানা খায় তাই সবাইকে কচুরিপানা খাওয়ার পরামর্শ দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এনইসি-২ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষি গবেষণায় অবদান রাখায় দুজনের হাতে পুরস্কার তুলে দিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী এম এ মান্নান প্রশ্ন করে বলেন, গরু কচুরিপানা খেতে পারলে আমরা কেন পারবো না?
এ সময় পোস্ট হারভেস্ট কস্ট কমানোর জন্য গবেষণার সুপারিশ করেন মন্ত্রী। কৃষি গবেষণায় অবদান রাখার জন্য ড. এম এ রহীম এবং ড. শামসুল আলমকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পরিকল্পনামন্ত্রী।
