ব্রেকিং নিউজঃ

এসএসএফ এর কাছে দুটি ‍‍`জিএল১৮০০‍‍` মডেলের বাইক হস্তান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসএসএফের কাছে দুটি ‘গোল্ডউইং’ মোটরসাইকেল হস্তান্তর করেছে হোন্ডা। বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) কাছে দুটি ‘জিএল১৮০০’ মডেলের মোটরসাইকেল হস্তান্তর করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিমিহিকো কাতসুকি এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমানের কাছে ১ হাজার ৮০০ সিসির মোটরসাইকেল দুটির চাবি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

শিগগিরই এই ব্রান্ডের আরও ছয়টি মোটরসাইকেল এসএসএফের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, শিল্প সচিব আবদুল হালিম এবং বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাওকি ইতো।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930