ব্রেকিং নিউজঃ

বিশ্বে করোনায় মৃত্যু ৩ লাখ ১১ হাজার ছাড়িয়ে গেছে

বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ছাড়িয়ে গেছে। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৩ লাখ ১১ হাজার।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬ লাখ ৩৪ হাজার ৬৮ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ১১ হাজার ৭৮১ জনের। আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ৯৩ হাজার ১৯৭ জন।

সিএসএসই’র তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ৮৮ হাজার ৭৫৪ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ ১৪ লাখ ৬৭ হাজার ৮২০ জন। আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৪৩ জন। তবে রাশিয়ায় আনুষ্ঠানিক হিসাবে মৃত্যুর সংখ্যা অবশ্য অনেক কম, ২ হাজার ৫৩৭ জন।

মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইউরোপের দেশ  যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৪ হাজার ৫৪৬ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৬১ জন। তৃতীয় অবস্থানে থাকা ইতালিতেও মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩১ হাজার ৭৬৩ জন। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ২৪ হাজার ৭৬০ জন।

ইউরোপেরই অন্যান্য দেশগুলোর মধ্যে স্পেনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। স্পেনে মৃতের সংখ্যা যুক্তরাজ্য ও ইতালির চেয়ে কম হলেও আক্রান্তের সংখ্যা বেশি। স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৩০ হাজার ৬৯৮ জন। অন্যদিকে ফ্রান্সে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা স্পেনের কাছাকাছি। দেশটিতে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫৩২ জনের। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৬৩০ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে সংক্রমণ শুরু হওয়া নভেল করোনাভাইরাস এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১৮৮টি দেশে ছড়িয়ে পড়েছে। যে চীন থেকে করোনাভাইরাসের উৎপত্তি সেই চীনে এখন পর্যন্ত আনুষ্ঠানিক হিসাবে মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েকটি দেশ তুলনায় বেশ কম। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এতে রোববার সকাল পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৮ জনে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে দেশটিতে শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৪৪ জন।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২০ হাজার ৯৯৫ জন। এদের মধ্যে ৩১৪ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ১১৭ জন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930