ব্রেকিং নিউজঃ

অনন্ত জলিল ভক্তদের ১০ লাখ টাকা সহায়তা দেবেন

চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল পর্দার বাইরেও মানবিক একজন মানুষ। বিপদে আপদে তিনি ছুটে যান মানুষের পাশে। করোনাভাইরাসের কারণে ঘরবন্দী ও অস্বচ্ছল শিল্পীদের পাশে ইতিমধ্যেই দাঁড়িয়েছেন এই নায়ক ও প্রযোজক। এবার তিনি দাঁড়াবেন তার ভক্তদের পাশে। ৫০০ জন ভক্তকে ১০ লাখ টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

আগামী ২০ মে (২৬ রোজায়) অনন্ত জলিল তার জাকাত ফান্ড থেকে এই অর্থ প্রদান করবেন বলে এক ফেসবুক বার্তায় জানান।

অনন্ত জলিল বলেন, ‘আমার ফ্যানদের জন্য সুখবর। ১০ লাখ টাকা দেওয়া হবে ২৬ রোজাতে। আমার জাকাত ফান্ড থেকে এই টাকা দেওয়া হবে ৫০০ অসচ্ছল ভক্তকে। তাই যারা অসচ্ছল তারাই শুধু আবেদন করবেন।’

এছাড়া অনন্ত এবং বর্ষা গ্রুপে যুক্ত হয়ে ফর্ম পূরণ করতে অসচ্ছল ভক্তদের অনুরোধ করছেন এই চিত্রনায়ক।

এদিকে, মুক্তির অপেক্ষায় আছে অনন্ত জলিলের ছবি ‘দিন-দ্য ডে’। এটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়। হলিউডি অ্যাকশন ধাঁচের এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা বর্ষা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930