ব্রেকিং নিউজঃ

আজ থেকে ঢাকায় আসা-যাওয়া নিয়ন্ত্রণে আরও কঠোর পুলিশ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা মহানগরীতে প্রবেশ ও বাহির পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কোনো ব্যক্তি একান্ত যেন জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় প্রবেশ বা বাইরে যেতে না পারেন তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. আবু আশরাফ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রোববার থেকেই মহানগরীতে প্রবেশ ও বাইর পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ডিএমপি জানায়, জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহনসমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে।

পুলিশ জানায়, যথোপযুক্ত কারণ ব্যতীত কোনো ব্যক্তি যানবাহন চালনা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই নিয়ন্ত্রিত চলাচলের ক্ষেত্রে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930