ব্রেকিং নিউজঃ

চিকিৎসার অভাবে জনপ্রিয় অভিনেত্রীর কী হাল!

পুরো নাম শ্রীমতী পাইন। কলকাতার ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী। অভিনয় করছেন ৫০ বছর ধরে। সম্প্রতি তাঁকে অভিনয় করতে দেখা যায়, “খোকাবাবু’, ‘টাপুর-টুপুর’ সিরিয়ালে।

কিন্তু অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না এই অভিনেত্রীর। তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ছাত্রী। আকাশবাণীতে শ্রুতি নাটকেও জনপ্রিয় ছিলেন। থিয়েটারেও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী।

উৎপল দত্ত, মলিনা দেবী, জহর রায়ের মতো শিল্পীদের সঙ্গেও অভিনয় করেছেন শ্রীমতী। তবে সেই সময় আজকের মতো টাকা পেতেন না অভিনেত্রীরা। তাই রোজগার খুব বেশি হয়নি। পয়লা বৈশাখের দিন ব্রেন স্ট্রোক হয় তাঁর। কিন্তু অর্থের অভাবে হচ্ছে না চিকিৎসা।

তার অসুস্থতার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট লেখেন অভিনেত্রীর নাতনি। আপাতত নাতনি ও মেয়ের সঙ্গে সিঁথিতে থাকেন তিনি। ৭২ বছর বয়সেও বাসে, অটো করে শ্যুটিংয়ে যেতেন তিনি। লকডাউনের জন্য বন্ধ হয়ে যায় কাজ। নাতনির অফিসও বন্ধ হয়ে যায়। এই সময় তাঁদের হাতে টাকা পয়সা কিছু নেই। মায়ের লোহা বাঁধানো বিক্রি করে দিদার চিকিৎসা করিয়েও লাভ হয়নি। তাঁকে সুস্থ করতে হলে দরকার অনেক টাকার।

কিন্তু কেউ সাহায্যের হাত বাড়াচ্ছে না। নিজেদের খারাপ অবস্থার কথা ফেসবুকে লিখে সকলের কাছে সাহায্যের অবেদন জানিয়েছেন নাতনি আহেলি দাস। সোশ্যাল মিডিয়ায় শিল্পীর করুণ অবস্থা দেখে চোখে জল এসেছে অনেকেরই। অনেকেই এগিয়ে আসতে চেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ারও হয় এই পোস্ট। সকলে এগিয়ে এলে হয়তো আবার সুস্থ হয়ে উঠতে পারেন শ্রীমতী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031