ব্রেকিং নিউজঃ

হজ্বের জন্য জমানো টাকা দিয়ে ত্রান বিতরণ করলেন পুলিশ অফিসার

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বিদায়ী এবং রাঙ্গামাটি জেলার ডিএসবিতে কর্মরত পুলিশ অফিসার এস.আই জহির উদ্দিন হজের জন্য জমানো দুই লক্ষ টাকা দিয়ে রামগঞ্জ ও কবিরহাট উপজেলার ১৫০ কর্মহীন পরিবারে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরন করছে।

মঙ্গলবার ও বুধবার নিজে ও প্রতিনিধির মাধ্যমে গৃহে থাকা পরিবারগুলোর বসতঘরে তা পৌছে দেওয়া হচ্ছে।

পুলিশ অফিসার জহির উদ্দিন বলেন,পবিত্র হজ্ব পালন করার উদ্দেশ্যে একটি ব্যাংক হিসেব খুলে বেতনের টাকা থেকে একটি অংশ প্রতি মাসে জমা রেখেছি।

এই পর্যন্ত দুই লক্ষ টাকা জমা হয়েছে। দেশে করোনা ভাইরাসে দিনমজুর পরিবারগুলো কর্মহীন হয়ে ঘরে অবস্থান করায় খাদ্য সংকট দেখা দিয়েছে।

পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি কর্মহীন মানুষের খাদ্য সংকটের কথা বিবেচনা করে হজের জন্য জমানো টাকা তুলে মানুষের মাঝে বিতরন করছি।

তবে বিগত সময় আমি যেসব প্রতিবন্ধিদের বসতঘর,ব্যবসা প্রতিষ্ঠান করে দিয়েছি,যেসব দরিদ্র মেয়েদের বিয়েতে সহযোগীতা করেছি। সেসব পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়েছি।

মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত পুলিশ অফিসার জহির উদ্দিন আরো বলেন,আল্লাহপাক বেচে রাখলে টাকা জমিয়ে হজে যেতে পারবো।

কিন্তু দেশের এমন মহামারিতে মানুষের পাশে দাড়াঁনোর সৌভাগ্য হয় তো আর হবে না। আমার চাকুরী জীবনে অনেক ধনকুবের মালিক দেখেছি,যারা এখন পর্যন্ত মানুষের পাশে দাড়িয়ে নিরব ভুমিকা পালন করছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31