ব্রেকিং নিউজঃ

বিরোধীদলের ওয়াকআউট ‘যথাযথ ছিল না’, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে বিরোধীদলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংসদীয় রীতিতে ওয়াকআউটের সুযোগ থাকলেও এবার যে ইস্যুগুলো সামনে এনে তা করা হয়েছে, সেগুলোর তথ্য যথাযথ ছিল না। রোববার (১২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত বুধবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সংবিধান অনুযায়ী, ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলো সংসদে নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ঈদের ছুটির কারণে অধিবেশন কার্যক্রমে দীর্ঘ বিরতি তৈরি হওয়ায় বাস্তবে হাতে সময় ছিল মাত্র ১২ দিন। এই সীমিত সময়েই একাধিক বিল দ্রুত পাস করতে হয়েছে।

এই প্রেক্ষাপটে বিরোধীদলের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “ওয়াকআউট সংসদীয় সংস্কৃতির অংশ। কিন্তু যেসব ইস্যুতে তারা ওয়াকআউট করেছেন, তার তথ্য যথাযথ ছিল না।” তিনি আরও যোগ করেন, “সংসদ থেকে বের হয়ে গণমাধ্যমে তারা যে বক্তব্য দিয়েছেন, সেটাও সঠিক নয়।”

বিরোধীদলের সমালোচনার জবাবে সরকার নিজেদের অবস্থান জনগণের সামনে তুলে ধরতে চায় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষায়, “আমরা বিষয়গুলো দেশের মানুষকে জানাতে চাই, যেন বাস্তব পরিস্থিতি সবাই বুঝতে পারেন।”

একই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সংসদের শেষ দিনে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সংক্রান্ত ইস্যুতেও বিরোধীদলের ওয়াকআউটের যৌক্তিকতা দেখেন না সরকার। তাঁর মতে, “এই বিষয়টিতে ওয়াকআউট করার কোনো কারণ ছিল না।”

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930