ব্রেকিং নিউজঃ

একাত্তর, ভাষা আন্দোলন, জুলাই অভ্যুত্থান আমাদের বৈশ্বিক ব্র্যান্ড: শামা ওবায়েদ

বাংলাদেশের ইতিহাস, যুবসমাজ এবং প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের একসঙ্গে দেশের বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে তুলে ধরার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, ১৯৭১, ভাষা আন্দোলন, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং জুলাই অভ্যুত্থানই বিশ্ব দরবারে বাংলাদেশের প্রধান পরিচিতি হতে পারে। রোববার (১২ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ, বিয়ন্ড বর্ডারস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো এর মানুষ এবং তরুণ প্রজন্ম। তবে সমস্যা হলো, দেশের এসব অর্জন ও গল্প আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না। তার ভাষায়, “আমাদের অনেক গল্প আছে, কিন্তু আমরা সেগুলো ঠিকভাবে বলতে পারি না।”

তিনি আরও বলেন, শুধু ইতিহাস নয়, দেশের প্রাইভেট সেক্টর, ব্যাংকিং খাত এবং প্রবাসীদের রেমিট্যান্স কার্যক্রমও বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্র্যান্ডিং শক্তি। এগুলোকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আরও কার্যকরভাবে উপস্থাপন করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। তিনি উল্লেখ করেন, গালফ অঞ্চলে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের তিনি “রেমিট্যান্স যোদ্ধা” হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।

তিনি জানান, বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাসগুলো ২৪ ঘণ্টা কাজ করছে। এছাড়া বিভিন্ন দেশে নিয়োগপ্রাপ্ত ল ফার্মের মাধ্যমে প্রবাসীরা আইনি সহায়তা পাচ্ছেন, যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হতে হয়।

অনুষ্ঠানে প্রবাসীদের অবদানের স্বীকৃতি হিসেবে ১৩টি ব্যাংক, একটি প্রতিষ্ঠান এবং একজন ব্যক্তিকে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর এবং তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930