ব্রেকিং নিউজঃ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ ও সম্প্রসারণের প্রক্রিয়া নিয়ে রবিবার ২২ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী সরাসরি টার্মিনালের অবস্থা, পরিকল্পনা ও ভবিষ্যৎ খরচসহ সকল দিক পর্যালোচনা করেছেন।

রোববার সকাল ৯টার পরপরই সচিবালয়ে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় তিনি সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে।

একই সময় বাংলাদেশের স্থায়ী দায়িত্বে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে সৌদি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

দুপুর ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বিশেষ সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। সভায় টার্মিনালের নির্মাণ প্রক্রিয়া, অর্থায়ন, সুবিধাসমূহ, কার্যক্রমের সময়সীমা ও নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সৌদি রাষ্ট্রদূত ভবিষ্যতে বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানও টার্মিনাল নির্মাণকে দেশের অর্থনীতি ও পর্যটন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।

বিশেষজ্ঞদের মতে, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য এই তৃতীয় টার্মিনাল নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার পাশাপাশি যাত্রীপ্রবাহ বৃদ্ধিতে সাহায্য করবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930