ব্রেকিং নিউজঃ

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

টেলিফোন করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।

বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ৩টায়  ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

টেলিফোনে আলাপকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে ভবিষ্যতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930