ব্রেকিং নিউজঃ

বিশাল দায়িত্ব পড়েছে-ভার বহনের চেষ্টা করবো: নতুন মন্ত্রিপরিষদ সচিব

ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব থেকে বদলি করে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুর সোয়া ১টায় তিনি নতুন পদে যোগ দিতে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনে আসেন।

এসময় নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বললেন, “আলহামদুলিল্লাহ, দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে (কাঁধে) বিশাল দায়িত্ব পড়েছে।

আমি সেটার ভার বহনের চেষ্টা করবো ইনশাল্লাহ, আমার সাধ্যমতো। অতীতে যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করবো।’”

নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে নাসিমুল গনি বলেন, “আমি এখনো যোগদান করতে পারিনি। সকালে (মঙ্গলবার) দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার, সেটার জন্য শপথ নেবেন।

বিকেলে মন্ত্রিসভার শপথ হবে। সেটার ব্যবস্থা করার জন্য এই মুহূর্তে উঠেপড়ে লেগেছি ক্যাবিনেট ডিভিশন। আমরা ইনশাল্লাহ যখনই আরও বিস্তারিত আসে আপনাদের জানাবো।”

মন্ত্রিসভা কত সদস্যের হবে জানতে চাইলে তিনি বলেন, “এ সম্পর্কে কোনো মন্তব্য নেই আমার এই মুহূর্তে। কারণ এটা কতজনের মন্ত্রিসভা হবে সেটা ওনারাই ভালো বুঝবেন।”

‘আমাদের একটা প্রস্তুতি থাকে, পরে কম-বেশি হতে পারে। এটা স্ট্যান্ডার্ড যে প্রক্রিয়া সেটাই, নতুন কিছু নয়’-যোগ করেন তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930