ব্রেকিং নিউজঃ

ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় তেলের গুদাম ক্ষতিগ্রস্ত

রাশিয়ার কর্মকর্তারা রোববার জানিয়েছেন, দেশটির দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের একটি তেলের ডিপোতে ইউক্রেনীয় ড্রোন আঘাত হেনেছে। এতে একাধিক অগ্নিকাণ্ড ঘটেছে।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ বলেছেন, ক্রিমিয়ার নিকটে অবস্থিত কৃষ্ণসাগরের ভোলনা গ্রামে একটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভোলনায় রুশ তামান বন্দর অবস্থিত। সেখানে তেল, কয়লা ও শস্য পরিবহন করা হয়।

কন্দ্রাতিয়েভ বলেন, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ভোলনা গ্রামে। সেখানে একটি পেট্রোলিয়াম ট্যাংক, একটি গুদাম ও টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় দু’জন আহত হয়েছেন এবং শতাধিক অগ্নিনির্বাপক কর্মীকে এসব অগ্নিকাণ্ড নেভাতে মোতায়েন করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রোববার ভোরে দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় ইউক্রেনের ৮৮টি ড্রোন ভূপাতিত করেছে।

কন্দ্রাতিয়েভ আরো বলেন, কৃষ্ণসাগরের রিসোর্ট শহর সোচিতে একটি ব্যক্তি মালিকানাধীন বাসভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930