ব্রেকিং নিউজঃ

ধামইরহাটে কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রয়ের চেষ্টা

নওগাঁর ধামইরহাটে মঙ্গলবাড়ী বাজারে খাসির গোস্ত বিক্রয়ের দোকানে কুকুরের মাংস জবাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বিষয়টি জানতে পারলে দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয় কসাইকররা। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কুকুরের মাংস উদ্ধার করে। প্রাণি সম্পদ দপ্তরের এ.আই টেকনিশিয়ান মিজানুর রহমান মিন্টু ঘটনাস্থলে গিয়ে কুকুর জবাইয়ের সত্যতা পান। এলাকাবাসী থানায় খবর দিলে ধামইরহাট থানার এস.আই আবির সেখানে গিয়ে কুকুরের মাংসগুলো উদ্ধার করেন। স্থানীয়রা জানান, মঙ্গলবাড়ী বাজারের নেংড়াপীর-ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ের খাসির গোস্ত বিক্রেতা স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগি দুলু মৌলভী তার বাড়ী থেকে রেগুলার গোস্ত এনে বিক্রয় করেন। ১৫ ফেব্রুয়ারী সকালে তার বাড়ীতে কুকুর ধরে জবাইয়ের ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে বাজারে বলাবলি করতে থাকলে দ্রুত গোস্ত ফেলে দিয়ে দোকান থেকে পালিয়ে যায় কসাই এনতাজুল ও দুলু মৌলভী। চোখের পলকেই শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভীড় জমায়। জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রায় ২৫ কেজি জবাই করা কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে, সেগুলো অপসারণ করার হচ্ছে, কসাই এন্তাজ ও দুলু মলবি পালিয়ে গেছে, তাদের পাওয়া যায়নি।’ ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

February 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
2728