ব্রেকিং নিউজঃ

সমসাময়িক ইস্যুতে বিকেলে ব্রিফ করবেন উপদেষ্টা আসিফ নজরুল

দেশের চলমান নানা সমসাময়িক বিষয় নিয়ে রোববার, ১৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় প্রেস ব্রিফিংয়ে কথা বলবেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

ফয়েজ আহম্মদ বলেন, “প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য দেবেন।” তবে কোন কোন ইস্যুতে কথা বলা হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে সাম্প্রতিক নানা আলোচনা ও সিদ্ধান্তের প্রেক্ষাপটে এই ব্রিফিংকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ব্রিফিংয়ে চলমান পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট হতে পারে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930