ব্রেকিং নিউজঃ

ফুলবাড়ীতে ৫০টি কেন্দ্রের ১৮ টি ঝুঁকিপূর্ণ

১২ ফেব্রুয়ারি ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কুড়িগ্রাম-২ আসনের এলাকা-ফুলবাড়ী উপজেলা, কুড়িগ্রাম সদর উপজেলা ও রাজারহাট উপজেলার মোট ভোটার হচ্ছে মোট ৬ লাখ ৪ হাজার ৭৩৬ জন ভোটারের ভোট প্রয়োগে অনুষ্ঠিত হবে। এখানে পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৯৯ হাজার ৮৮৮ জন। নারী ভোটার রয়েছে ৩ রাখ ৪ হাজার ৮৬১ জন্য। হিজড়া ভোটার রয়েছে ৭ জন। এর মধ্যে ফুলবাড়ী উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লাখ ৫২ হাজার ৯২ জন। এরমধ্যে হিজড়া ভোটার ১ জন। এখানে ৫০ টি কেন্দ্র ভোটগ্রহণের জন্য প্রস্তুত করেছে সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা প্রশাসন। ইতোমধ্যে ৫০ টি কেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বাক্্রসহ ভোটগ্রহণের উপকরণ, সামগ্রী ১১ ফেব্রুয়ারি বিকেলে পৌঁছানো হয়েছে। এখানকার ৫০টি কেন্দ্রের ২৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ করেছে জামায়াত জোট ১১ দলীয় প্রার্থী এনসিপির ড. আতিক মুজাহিদের (শাপলা কলি) পক্ষে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করা হয়েছে। তবে গোয়েন্দা সংস্থার রিপোর্টে এখানে ১৫ থেকে ১৮ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে সিসি ক্যামেরাসহ নিরাপত্তা জোড়দার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী  বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনীর কাছে বিশেষ ক্যামেরা দেয়া হয়েছে বলেও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রটি জানায়।  জানা গেছে, ২৬ কুড়িগ্রাম-২ সংসদীয় আসনটিতে অর্ধডজনেরও বেশি প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করলেও এখানে তীব্র ভোটযুদ্ধ হবে দুই প্রার্থীর মধ্যে। কুড়িগ্রাম-২ আসনের তীব্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ (ধানের শীষ) ও জামায়াত জোট ১১ দলীয় প্রার্থী এনসিপির ড. আতিক মুজাহিদ (শাপলা কলি)। এরমধ্যে এখানে তীব্র প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ভোট অনেকটা সমান সমান অবস্থান দেখা গেলেও দুই প্রার্থীর ভোট বোনাসের ভাগ্য নির্ধারণ করবে নারী ভোটাররা। নারী ভোটারের সংখ্য গরিষ্ঠ্যতা ও ভোট প্রয়োগের একনিষ্ঠ্যতা এখানে একটি ফ্যাক্ট বলে মনে করা হচ্ছে।

নারীরা দুই প্রার্থীর মধ্যে যার পক্ষে ভোট বেশি দিবেন তিনিই এ আসনে বিজয় হবেন এমন ধারনা করছেন স্থানীয় সচেতন ভোটাররা। তবে এ আসনে হিন্দু সম্প্রদায় ও কার্যক্রম নিষিদ্ধ তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের কর্মী, সমর্থকরা ভোট দিতে গেলে কিছু ভোট বিজয়ের জন্য যোগ হবে এমনি ধারনা করা হচ্ছে। কেন্দ্র ঝুঁকিপূর্ণ সংক্রান্ত বিষয়ে ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম বলেন, আমরা এখানকার ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে ধরছি। এসব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ বিশেষ প্রযুক্তির ব্যবহার করা হবে। এখানে ভোটের বাক্স ছিনতাই বা অবৈধভাবে ভোট প্রদানের সুযোগ করা হলে চরম খেসারত দিতে হবে। ফুলবাড়ী উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তা ও ফুলবাড়ী ইউএনও দিলারা আক্তার বলেন, গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ১৮ টি কেন্দ্রের ঝুঁকি এড়াতে কাজ করছি আমরা। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

February 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
2728