ব্রেকিং নিউজঃ

ভোটের আগের রাতে ১১ দলীয় জোটকে টার্গেট করা হচ্ছে-অভিযোগ আসিফের

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দলটির বাংলামোটর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “মিডিয়াতে একপাক্ষিক আচরণ দেখছি। আমাদের প্রার্থীদের ওপর হামলা, পোলিং এজেন্টদের হুমকি দেয়া হচ্ছে। টাকা উদ্ধারের নামে অনেককে ব্যক্তিগতভাবে হেনস্তা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও মিডিয়ার মাধ্যমে প্রভাবিত হয়ে ১১ দলীয় জোটদের টার্গেট করা হচ্ছে। মিস ইনফরমেশন ছড়িয়ে নেতিবাচক প্রভাব ফেলার চেষ্টা চলছে।”

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিরাপত্তা দেয়া হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্র দখল নিয়ে যাতে তারা পদক্ষেপ না নিতে পারে তাই অসহযোগিতা করা হচ্ছে। তাদের নিরাপত্তা ও লজিস্টিক সাপোর্ট দিতে হবে।

গণমাধ্যমকে নিরপেক্ষ আচরণের আহ্বান জানিয়ে আসিফ বলেন, এবারের নির্বাচনের পর, যে মিডিয়াগুলো পপক্ষপাতিত্ব করছে তাদের ছাড় দেয়া হবে না, আমরা নোট রাখছি। এবার আর আগের মতো হবে না। নির্বাচনের আগে যদি পক্ষপাতিত্ব করেন তার জবাব ১২ ফেব্রুয়ারির পর দেয়া হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031