ব্রেকিং নিউজঃ

জাতীয় স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তা, দর্শনার্থীদের প্রবেশ বন্ধ

ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনের কারণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাঙ্গণটি এখন কয়েক স্তরের নিরাপত্তা চাদরে আবৃত।

সকাল থেকে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। সকাল ৯টা পর্যন্ত সাংবাদিকদের প্রবেশের অনুমতি থাকলেও ৯:৩০ মিনিটের পর থেকে স্মৃতিসৌধের অভ্যন্তরে আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

স্মৃতিসৌধ কমপ্লেক্সের ভেতর ও সংলগ্ন সড়কের বিভিন্ন পয়েন্টে র‍্যাব, পুলিশ, বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্মৃতিসৌধের মূল ফটকের সামনে ভিড় শুরু করেছেন।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানিয়েছেন, বিকেল ৩টার দিকে সিএসএফ নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করবেন। তারেক রহমান চলে যাওয়ার পর সাধারণ দর্শনার্থীদের জন্য স্মৃতিসৌধ পুনরায় উন্মুক্ত করা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031