ব্রেকিং নিউজঃ

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় জড়ো হন। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়ে।

এর আগে শুক্রবার সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ঘোষণায় শহিদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বাদ জুমা সারাদেশে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়।

শরিফ ওসমান হাদি ছিলেন একজন রাজনীতিক, সাংস্কৃতিক কর্মী, লেখক ও শিক্ষক। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি পরিচিতি লাভ করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি।

জুলাই শহিদদের অধিকার আদায়, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবিরোধী রাজনৈতিক অবস্থানের কারণে তিনি আলোচনায় আসেন।

গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031