ব্রেকিং নিউজঃ

অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে যুক্ত হলেন স্যাডি সিঙ্ক

থিয়েটার অভিনেত্রী থেকে মেইনস্ট্রিম সিনেমায় এসে নাম করেছেন স্যাডি সিঙ্ক। সুপারহিরোভিত্তিক কিছু সিনেমায় তাকে দেখা গেছে। সৌন্দর্য, স্টাইল ও অভিনয়ের মুন্সিয়ানায় তিনি নজর কেড়েছেন। এবার যোগ দিতে যাচ্ছেন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের পরবর্তী বড় প্রজেক্টে। সবকিছু ঠিক থাকলে তাকে দেখা যাবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ছবিতে। ২৩ বছর বয়সী এই অভিনেত্রী আগামী বছরের শেষ দিকে চলচ্চিত্রের শুটিং শুরু করবেন লন্ডনে, ডেডলাইন এই তথ্যই জানিয়েছে। প্রযোজক সূত্রে জানা গেছে, স্যাডি সিঙ্ক ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবিতে অভিনয় করেছেন। এটি জুলাইয়ের ৩১ তারিখে মুক্তি পাবে। সিঙ্কের এই ছবিতে কি চরিত্র থাকবে তা নিয়ে অনেক জল্পনা আছে। তবে সেটি দর্শককে মুগ্ধ করবে বলেই প্রত্যাশা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় তিনি যোগ দিচ্ছেন নতুন ‘অ্যাভেঞ্জার্স’ ছবিতে। ২০২৬ সালে লন্ডনে হওয়া শুটিংয়ে অংশ নেবেন তিনি। রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত এই চলচ্চিত্রটি আগামী বছরের ১৮ ডিসেম্বর মুক্তি পাবে। এই সময়ে স্যাডি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। পাশাপাশি তিনি ‘স্ট্রেঞ্জার থিংস’ সিজন ৫-এর প্রচারণাযতেও অংশ নিচ্ছেন। সেখানে তাকে ম্যাক্স মেইফিল্ড চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এছাড়াও স্যাডি রবার্ট আইকের পরিচালনায় বিখ্যাত নাটক ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’-এ জুলিয়েট চরিত্রে অভিনয় করবেন। নোয়া জুপ তার প্রেমিক রোমিও চরিত্রে থাকবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031