ব্রেকিং নিউজঃ

চাকুরী গেল ২ কোটি মার্কিনীর, ট্রাম্প বললেন বিস্ময়ের কিছু নেই

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে যুক্তরাষ্ট্রে শুধু এপ্রিলেই ২ কোটি ৫ লাখ মানুষ চাকুরী হারিয়েছেন। এতে দেশটির বেকারত্বের হার বেড়ে ১৪ দশমিক ৭ শতাংশে দাঁড়ালো। এ নিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এতে অবাক হওয়ার কিছু নেই।

ফক্স নিউজকে ট্রাম্প বলেন, এটা পুরোপুরিভাবে প্রত্যাশিত ছিল, এতে অবাক হওয়ার কিছু নেই। তবে ট্রাম্প জানান তিনি এসব চাকুরি ফিরিয়ে আনবেন।

১৯৩০ এ মার্কিন যুক্তরাষ্ট্রে মহামন্দার পর এখনকার বেকারত্বের হার যেকোন সময়ের চেয়ে খারাপ। দুই মাসে আগেও দেশটিতে বেকারত্বের হার ছিল ৩ দশমিক ৫ শতাংশ।

বর্তমানের এই বেকারত্বের হারকে ঐতিহাসিক ভাবে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান বিভাগের সাবেক প্রধান এরিকা গ্রশেন।

এদিকে দেশটিতে করোনায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়ছে। মৃত্যু হয়েছে ৭৭ হাজারের বেশি মানুষের। বিশ্বে যেকোন দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। বিবিসি, এনডিটিভি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031