ব্রেকিং নিউজঃ

মার্কিন বিজ্ঞানীদের গবেষণা করোনার আরও ভয়ংকর ও ছোঁয়াচে ধাঁচের উত্থান

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের আরও শক্তিশালী ও ছোঁয়াচে একটি ধাঁচ বা স্ট্রেইনের (সংস্করণ) সন্ধান পাওয়া গেছে। তাদের দাবি, এ নতুন ধরনের করোনাভাইরাস ইতোমধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।

যুক্তরাস্ট্রের লস আলামস ন্যাশনাল ল্যাবরেটরিতে কর্মরত একদল মার্কিন গবেষক বলেছে, করোনা মহামারী শুরুর দিকে যে ভাইরাস পাওয়া গিয়েছিল সেগুলোর চেয়ে এ ধাঁচ আরও বেশি ছোঁয়াচে।

বৃহস্পতিবার পোর্টাল বায়োআরজিভতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, ইউরোপে ফেব্র“য়ারির দিকে করোনাভাইরাসের এ নতুন ধাঁচ (সংস্করণ) দৃশ্যমান হয়।

৩৩ পৃষ্ঠার প্রতিবেদনে বিজ্ঞানীরা বলেন, মধ্য-মার্চের পর থেকে এটিই করোনার সবচেয়ে শক্তিশালী ধাঁচ। এটি শুধু দ্রুত ছড়ায়ই না, পাশাপাশি এটি প্রথম দফায় সুস্থ রোগীকে দ্বিতীয় দফায়ও আক্রান্ত করতে পারে। তবে বিজ্ঞানীদের এ গবেষণা কোনো পিয়ার-রিভিউড বা অন্য বিজ্ঞানীদের দ্বারা পরীক্ষিত নয়। বর্তমান সংকটকালে পিয়ার-রিভিউ ছাড়াই

অনেক গবেষণা প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বকে সচেতন করার লক্ষ্যে এ হুশিয়ারি। যাতে করে বিশ্বব্যাপী ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে বিজ্ঞানীরা নতুন ধাঁচের বিষয়ে প্রস্তুতি নিতে পারেন।

বিজ্ঞানীরা বলছেন, নতুন ধাঁচের করোনাভাইরাসের বাইরের কাঁটা সদৃশ অংশের পরিবর্তন ঘটেছে। ফলে ভাইরাসটি এখন খুব সহজে মানুষের শ্বাসনালিতে প্রবেশ করতে পারছে। বিজ্ঞানীদের দলনেতা বেট করবার নিজের ফেসবুকে লিখেছেন, এটি অত্যন্ত উদ্বেগের যে, করোনাভাইরাসের নতুন ধাঁচটি দ্রুতগতিতে ছড়াচ্ছে। আমরা দেখছি যে, এটির একটি মিউটেটেড ধরন খুব ব্যাপকভাবে ছড়াচ্ছে।

মার্চ নাগাদ অন্য ধাঁচের তুলনায় এটির আধিপত্য বেশি দেখা যায়। তিনি আরও বলেন, এ ধরনের মিউটেশনের ভাইরাস যখন কোনো জনসংখ্যায় প্রবেশ করে, সেগুলো খুব দ্রুতই আগে থেকে বিদ্যমান রোগের স্থান দখলে নেয়। অর্থাৎ সেগুলো আগের ভাইরাসের চেয়ে বেশি সংক্রমণশীল হয়ে ওঠে। তবে কিভাবে ভাইরাসটি তার পূর্বসূরিদের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়েছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি।

বিশ্বজুড়ে ছয় হাজার করোনাভাইরাস সিকোয়েন্সের কম্পিউট্যাশনাল অ্যানালাইসিসের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

ব্রিটেনের ডিউক বিশ্ববিদ্যালয় ও শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সঙ্গে একযোগে কাজ করে লস আলামসের বিজ্ঞানীরা করোনাভাইরাসের ১৪টি মিউটেশন খুঁজে পেয়েছেন।

খবর লস অ্যাঞ্জেলেস টাইমসের। 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031