ব্রেকিং নিউজঃ

রাজনীতি বদলে গেছে-পেশিশক্তি আর চলবে না: তাসনিম জার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা শনিবার সকালে রাজনীতিকদের মধ্যে মতাদর্শভিত্তিক সংলাপ এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজের (সিজিএস) সংলাপে যোগ দিয়ে বললেন, “রাজনীতিতে যে পেশিশক্তি চলছিল, সেই রাজনীতি আর চলবে না। রাজনীতি এখন বদলে গেছে।”

ডা. তাসনিম জারা বলেন, “জুলাই সনদের সুপারিশে স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন কে বাস্তবায়ন করবে তার কোনো উল্লেখ নেই। রাস্তায় নামা ছাড়া কিছুই বাস্তবায়ন করা যায় না। আন্দোলন আর অনশন দাবি আদায়ের একমাত্র উপায়। যেটা পরিবর্তন দরকার।”

‘তরুণরা যাতে একটি সুস্থ ও সুন্দর পরিবেশে রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে সে ব্যবস্থা করে দেয়া আমাদের দায়িত্ব। এক্ষেত্রে আমরা ভোটাধিকারের বয়স ১৬ বছরে আনার প্রস্তাব করেছিলাম’-যোগ করেন তিনি।

কিছু কাঠামোগত পরিবর্তন না করলে, সেটা শুধু বলার মধ্যেই থেকে যাবে বাস্তবায়ন আর হবে না। বেশ কয়েকটি দেশে ১৬ বছর বয়সে ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে।

নারীরা যারা গণ-অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদেরও রাজনীতিতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলেও জানান তাসনিম জারা। তিনি বলেন, আমরা প্রস্তাব দিয়েছিলাম সংরক্ষিত আসন ৫০ থেকে ১০০তে উন্নীত করার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930