ব্রেকিং নিউজঃ

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করতে বিএনপির সঙ্গে বৈঠক করেছে সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুপুর ১২টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন এবং সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক বৈঠকে উপস্থিত ছিলেন।

অন্যদিকে, আইআরআই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির (সিএনএএস) ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস। প্রতিনিধি দলে আরও ছিলেন আইআরআই-এর কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যান, প্রচারণা ও পরামর্শদাতা জন ফ্লুহার্টি, পরামর্শদাতা ডারিন বিয়েলেকি, প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ এবং সাইদা মুশরেফা জাহান।

বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া, আসন্ন জাতীয় নির্বাচন এবং গণতান্ত্রিক অংশগ্রহণমূলক রাজনীতি নিয়ে বিস্তৃত আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠক শেষে উভয় পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি, তবে রাজনৈতিক সূত্র জানায়, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অংশগ্রহণ ও নির্বাচনকে অংশগ্রহণমূলক করার বিষয়টিই ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930