ব্রেকিং নিউজঃ

তিন হাজার পরিবারের মাঝে ত্রাণ দিলেন সুলতান সালাউদ্দিন টুকু

তিন হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার টাঙ্গাইল-২ ও টাঙ্গাইল-৫ সংসদীয় আসনের ভূঞাপুর, গোপালপুর এবং সদর উপজেলার যমুনা তীরবর্তী চরাঞ্চলের অসহায়, দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই ত্রাণ বিতরণ করা হয়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সারা দেশের যুবদলসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যায় না।

সরকারিভাবে যে ত্রাণ বরাদ্দ দেয়া হয়েছে তাও অপ্রতুল। তার মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা লুটপাট করে নিয়ে যাচ্ছে। আর যা বাকি থাকছে তাও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মাঝে বন্টন করা হচ্ছে। সেখানে প্রকৃত দুস্থ মানুষ সরকারি ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি বলেন, দেশের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানাব- আসুন আমরা সবাই অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াই।

বর্তমান সরকার সবদিক দিয়ে ব্যর্থ উল্লেখ করে যুবদলের এই সাধারণ সম্পাদক বলেন, প্রতিদিনই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেখানে গার্মেন্টস-শপিং মলসহ সবকিছু খুলে দেয়ার সিদ্ধান্ত আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, জিয়াউল হক শাহীন, আতাউর রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, আবদুল্লাহেল কাফী সাহেদ, মনিরুজ্জামান জুয়েল, জেলা ছাত্রদল সভাপতি সালেহ মো. সাফী ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930