ব্রেকিং নিউজঃ

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন-কোনো সংশয় নেই: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বললেন, “ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, সব বাধা-সংশয় ধুয়ে মুছে কেটে গেছে।”

শফিকুল আলম বলেন, “অনেক অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখবো। বিগত ষোলো বছর হাসিনার আমলে আমরা ফেইক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি।

এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে। ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। জামালপুর হালুয়াঘাট দেখেছি নেতাদের প্যানা পোস্টার।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলো প্রার্থিতা ঘোষণা করেছে। যখন দুই তিন সপ্তাহ পর থেকে সব দল প্রার্থীদের নাম দেয়া শুরু করবে। তখন আরও নির্বাচনী পরিবেশ জমজমাট হয়ে উঠবে।”

‘জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে। আগামী ১৫ তারিখ সব দল সই করবে জুলাই সনদে’-উল্লেখ করন প্রেস সচিব।

এসময় শহীদুল আলমকে মুক্ত করতে ভূমিকা রাখায় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন বলে জানান প্রেস সচিব।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031