ব্রেকিং নিউজঃ

কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টি করছে: মির্জা ফখরুল

জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলাকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ভূমিকার গুরুত্ব বাড়ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, কিছু রাজনৈতিক দলের আচরণের কারণে তারা নির্বাচন নিয়ে কিছুটা উদ্বিগ্ন। তবে তিনি আশা প্রকাশ করেন, যথাসময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

মির্জা ফখরুল বলেন, “বিএনপি শুরু থেকেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। কিছু রাজনৈতিক দল অযাচিতভাবে শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করলেও আমরা বিশ্বাস করি নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। আমরা আশা করছি, এটি অত্যন্ত সফল একটি সম্মেলন হবে।”

তিনি আরও উল্লেখ করেন, আগামীকাল (সোমবার, ৮ সেপ্টেম্বর) জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে এবং সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবচেয়ে বড় পাওয়া হলো—ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। মহাসচিব আশাবাদ প্রকাশ করেন, সম্মেলনের মধ্য দিয়ে দলের নতুন দিগন্তের সূচনা হবে।

পরিদর্শনকালে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের বক্তব্যে আওয়ামী লীগের কিছু নেতার ক্লিন ইমেজ প্রসঙ্গে প্রশ্ন করলে মির্জা ফখরুল কোনো মন্তব্য করতে রাজি হননি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930