ব্রেকিং নিউজঃ

জনগণের সঙ্গে মিশে রাজনীতি করতে হবে: নেতাকর্মীদের মির্জা ফখরুল

অতীতের মতো দলীয় রাজনীতি নয়, বরং জনগণের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হয়ে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগের মতো ‘চাটার দলে’ পরিণত হওয়া যাবে না, তা হলে জনগণ বিএনপিকেও ভালোবাসবে না।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিএনপির স্বেচ্ছায় খাল পরিচ্ছন্নতা কর্মসূচির আগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে রাজনীতি কেবল স্লোগান নির্ভর হয়ে পড়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি কোনো আপস করবে না, প্রয়োজনে শেষ রক্তবিন্দু দিয়েও তা রক্ষা করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, “তিনি দেশ থেকে পালালেও ভারতে বসে শয়তানি করছেন।” একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আওয়ামী লীগের কেউ আক্রমণ করতে এলে তাদের হাত ভেঙে দেওয়া হবে।

রাজনীতির ভবিষ্যৎ দিক নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল বলেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস রাজনীতি করতে চান না; বরং তিনি দেশে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। অতীতে শেখ হাসিনার হাতে সবকিছু কেন্দ্রীভূত ছিল, কিন্তু আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ভারসাম্যপূর্ণ শাসন ব্যবস্থা গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ক্ষমতায় গেলে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে। ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচন বা অন্য কোথাও গণ্ডগোল করা যাবে না।

অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পুলিশকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031