ব্রেকিং নিউজঃ

২১ কোটি ঘুষ লেনদেনের মামলা: খালাস পেলেন তারেকসহ ৮

২০০৭ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় ২১ কোটি টাকা ঘুষ লেনদেনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত।

খালাস পাওয়া অন্যরা হলেন- তারেক রহমানের তৎকালীন এপিএস মিয়া নুর উদ্দিন অপু, কাজী সালিমুল হক কামাল, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার ছেলে সাফিয়াত সোবহান সানভীর, সাদাত সোবহান ও আবু সুফিয়ান।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-৩ আদালতের বিচারক মো. আবু তাহের এ রায় দেন।

তথ্য সূত্রে জানা গেছে, বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ২০০৭ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি করা হয়।

মামলায় ২০০৮ সালের ২৪ এপ্রিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ওই বছর ১৪ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031