ব্রেকিং নিউজঃ

বিশ্বব‍্যাপী ভারতীয় মিডিয়া বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সোমবার রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে এক কর্মশালা ও মতবিনিময় সভায় বললেন, ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশ সম্পর্কে নানা রকম মিথ‍্যা তথ‍্য তুলে ধরে বদনাম ছড়াচ্ছে। তাদের (ভারতীয় মিডিয়া) ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে।

তৌহিদ হোসেন বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর পক্ষে আমরা না। অনেক আগে থেকেই বিষয়টি জানা, কিন্তু ব‍্যবসায়ীরা তেমন কিছুই করেনি। ২০২৬ সালের মধ‍্যইে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব। এখান থেকে পেছানোর সুযোগ নেই।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ওমান প্রবাসীরা পাসপোর্ট নিয়ে সমস্যায় আছেন। এসব প্রবাসীদের কষ্ট লাঘবে উদ্যোগ নেওয়া হয়েছে। পাসপোর্ট নিয়ে সৃষ্ট জটিলতা অর্ধেকে নেমে আসবে।

এ সময় তিনি আরও যোগ করে বলেন, দুই মাসের মধ‍্যে তুলা খাতের উন্নয়নে সরকার ভালো কিছু সিদ্ধান্ত নেবে। তুলাকে কৃষিপণ‍্য হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং তুলা চাষে কৃষক যাতে স্বল্প সুদে ঋণ পায় সে ব‍্যবস্থাও করা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031