ব্রেকিং নিউজঃ

ঢাকায় জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শন করলেন গুতেরেস

বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রাজধানীতে নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শন করেছেন। শনিবার তিনি এ পরিদর্শন করেন।

সেখানে তিনি ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।

নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শনের আগে তিনি জাতিসংঘ কান্ট্রি টিম (ইউএনসিটি) বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

চারদিনের সফরের তৃতীয় দিনে আজ তিনি আরও কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন।

দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন। এরপর দুপুর ২টা ১৫ মিনিট থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালেই তরুণদের সঙ্গে সংলাপ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন।

বিকেল ৫টা ২০ মিনিটে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031