ব্রেকিং নিউজঃ

আছিয়ার বাড়িতে জামায়াত আমির, দিলেন যে আশ্বাস

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে নিহত হওয়া শিশু আছিয়ার পরিবারকে সান্ত্বনা দিতে তার গ্রামের বাড়ি গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত সবসময় এই পরিবারের পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা করবে।

শনিবার সকাল ১১টার দিকে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে পৌঁছেন তিনি। তার সঙ্গে ছিলেন মাগুরা জেলা জামায়াতের আমির এম এ বাকেরসহ দলের নেতৃবৃন্দ।।

এ সময় জামায়াতের আমির শিশুটির মা ও পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে কথা বলেন। তিনি তাদের সান্ত্বনা ও সমবেদনা জানান এবং ভুক্তভোগী পরিবারটিকে সহযোগিতার আশ্বাস দেন।

শিশু আছিয়ার পরিবারকে আর্থিক সহায়তাসহ তাদের একটি পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সবসময় এই পরিবারের পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা করবে। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের বিচার দাবি করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930