ব্রেকিং নিউজঃ

রোলস-রয়েস গাড়ি কিনলেন উর্বশী

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে বিলাসবহুল রোলস-রয়েস ব্র্যান্ডের কালিনান ব্ল্যাক মডেলের গাড়ি কিনেছেন উর্বশী রাউতেলা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সীমিত সংস্করণের এই গাড়িটি কিনতে উর্বশীকে ব্যয় করতে হয়েছে ১২ কোটি ২৫ লাখ রুপি।

বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭ কোটি টাকা। দ্যা ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, উর্বশীর আগে শাহরুখ, অজয়, ভিভেক, আল্লু অর্জুন ও মুকেশ আম্বানি এই মডেলের গাড়ি কিনেছেন।

তবে কোনো অভিনেত্রী হিসেবে তিনিই প্রথম, যার গাড়ির তালিকায় এটি যুক্ত করলেন। কখনো সোনার কেক কেটে, কখনো দামি পোশাকে আবার কখনো বিলাসবহুল গাড়ি ক্রয় করে সংবাদের শিরোনাম হচ্ছেন উর্বশী।

এই অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাকু মহারাজ’। গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলেগু ভাষার এই সিনেমা।

এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেন উর্বশী রাউতেলা।

সিনেমাটির ‘দাবিডি ডিবিডি’ শিরোনামের গানে নেচে বিতর্কের মুখে পড়েন তিনি। তবে বক্স অফিসে বেশ সাড়া ফেলেলে সিনেমাটি।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930