ব্রেকিং নিউজঃ

৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক প্রকল্পে ব্যাপক অনিয়ম ঘটেছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সরকারি অর্থায়নে নির্মিত ৫৬০টি মডেল মসজিদ প্রকল্পে ব্যাপক অনিয়ম ঘটেছে।

এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

প্রেস সচিব শফিকুল আলম দাবি করেন, এই মসজিদ নির্মাণ প্রকল্পে সৌদি সরকারের কোনো ধরনের অর্থায়ন ছিল না। তিনি জানান, ১ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ৫৬০টি মসজিদে প্রতিটি মসজিদ নির্মাণে খরচ হয়েছে ১৭ থেকে ১৮ কোটি টাকা।

অথচ প্রকৃতপক্ষে, যদি দুর্নীতি না হত, প্রতিটি মসজিদ ৭ থেকে ৮ কোটি টাকায় নির্মিত হতে পারত। তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারের সমর্থকরা দাবি করেছিলেন, এই প্রকল্পে সৌদি আরবের ফান্ড রয়েছে। তবে, সৌদি আরব এখানে একটি টাকাও দেয়নি।

শফিকুল আলম আরও জানান, এই মসজিদ নির্মাণে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে, এবং তা নিয়ে কেবিনেট মিটিংয়ে আলোচনা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় ইতোমধ্যে এই অনিয়মগুলো তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে।

এছাড়া, প্রেস সচিব সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা কেবিনেট সচিবকে নির্দেশ দিয়েছেন, সরকারি সংস্থাগুলোতে দ্রুত জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করার জন্য। যেসব ভ্যাকেন্সি রয়েছে, সেগুলোর জন্য নিয়োগ প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে।

শফিকুল আলম আরও বলেন, বাংলাদেশের পাওনা সম্পন্ন করতে কিছু কোম্পানির সঙ্গে পর্যালোচনা করা হয়েছে এবং আশা করা হচ্ছে খুব দ্রুতই এসব ডিও ক্লিয়ার হবে।

গ্রীষ্মকালে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়, তবে শীতকালে নেপালের বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। সেই সময় অতিরিক্ত বিদ্যুৎ নেপালে পাঠানোর বিষয়ে আলোচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা একটি দীর্ঘদিনের সমস্যা এবং বর্ষাকালে এটি জনগণের জন্য বিরাট ভোগান্তি তৈরি করে।

এই বিষয় নিয়ে কেবিনেট মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। আশা করা হচ্ছে, আগামী বর্ষায় চট্টগ্রামের জলাবদ্ধতা কিছুটা কমবে। তবে পুরোপুরি সমাধান হবে কিনা, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।

এছাড়া, সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930