ব্রেকিং নিউজঃ

মাগুরার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সমসাময়িক ইস্যুেত বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বললেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। সবার কাছে দোয়া চাচ্ছি।

প্রেস সচিব শফিকুল বলেন, বাংলাদেশে চলতি বছরের সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক রোহিঙ্গা কনফারেন্স অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আগামীকাল শুক্রবার বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এর মাধ্যমে বৈশ্বিক প্রেক্ষাপটে নতুন করে রোহিঙ্গা ইস্যু হাইলাইট করা সম্ভব হবে।

এসময় উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বিকেল ৫টায় বাংলাদেশের মাটিতে পা রাখবেন জাতিসংঘের মহাসচিব।

১৪ মার্চ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। ওইদিন ১ লাখ রোহিঙ্গার সঙ্গে অ্যান্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. ইউনূস ইফতার করবেন।

১৫ মার্চ জাতিসংঘের মহাসচিব ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবেন বলেও যোগ করেন কালাম মজুমদার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031