ব্রেকিং নিউজঃ

করোনা তহবিল সংগ্রহ মিশনে প্রিন্স হ্যারির খুদে সন্তানও!

করোনা মহামারির মধ্যে বিশ্ব জুড়ে যে যেভাবে পারছে তহবিল জোগাড় করছে দরিদ্রদের সহায়তা করার জন্য। বিশ্বের বড়ো বড়ো তারকারা কোটি কোটি ডলার সংগ্রহ করেছেন ইতিমধ্যে। কিন্তু এই মহান উদ্যোগে শেষ পর্যন্ত নাম যোগ হলো ব্রিটেনের প্রিন্স চার্লস ও মেগান মার্কেলের খুদে পুত্র আর্চির।

বুধবার ( ৬ মে ) ছিল আর্চির প্রথম জন্মবার্ষিকী। ২০১৯ সালের ৬ মে তার জন্ম হয়। অন্য সময় হলে রাজকীয় আয়োজনে ঢাকঢোল পিটিয়ে হয়তো তার জন্মদিন উদ্যাপন করতেন হ্যারি-মেগান। কিন্তু সেটি না করে ঘরের মধ্যে পুত্রকে ‘ডাক, র্যাবিট’ কবিতা আবৃতি করে শোনালেন মেগান।

জন্মদিনে পুত্রের গায়ে ছিল একদম সাধারণ একটা জামা। তার মায়ের পোশাকও ছিল সাধারণ। রানি এলিজাবেথ, প্রিন্স চার্লসসহ রাজপরিবারের অন্য গুরুত্বপূর্ণ সদস্যরা খুদে আর্চিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টুইটারেই।

আর্চির ভিডিওটা সেভ দ্য চিলড্রেনের করোনা তহবিল সংগ্রহের অ্যাকাউন্টে শেয়ার করেছেন মেগান, যা ব্যাপক সাড়া ফেলেছে। ঐ অ্যাকাউন্টে অনেক সেলিব্রেটিও অংশ নিয়েছেন তহবিল সংগ্রহের কাজে। -দ্য সান­

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930