ব্রেকিং নিউজঃ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির নেতাদে বৈঠক কৱেছেন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল। বিএনপি মহাসচিবের সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ।

সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় বিএনপি মহাসচিবসহ প্রতিনিধি দলের সদস্যদের গাড়ি যুমনাতে যায়।

দেশের চলমান রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি, দ্রবমূল্যের অবস্থা, পতিত ফ্যাসিস্টদের নানামুখী ষড়যন্ত্র, সংস্কার ও নির্বাচনের বিষয়গুলো নিয়ে কথা হবে বলে জানিয়েছেন নেতারা।

প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপি সূত্রে জানা গেছে, দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছে বিএনপি প্রতিনিধি দল।

এ ছাড়া ধানমন্ডি ৩২ নম্বরসহ সারাদেশে ভাঙচুরের ঘটনা নিয়ে বিএনপি তার দলীয় অবস্থান তুলে ধরেছে।

এরআগে সোমবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দল।

বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় প্রবেশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031