ব্রেকিং নিউজঃ

৪৫০০ পুরোনো বাস বাতিল করা হবে: উপদেষ্টা রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত নাগরিক সংলাপে যোগ দিয়ে বললেন, বায়ুদূষণ ও ধুলাদূষণ কমাতে কাজ করা হচ্ছে।

৪৫০০ পুরোনো বাস বাতিল করা হবে। রাস্তার ডিভাইডারে গাছ লাগানো হবে।

বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করতে পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে, যা অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, শহর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বাড়ছে। টেকসই সমাধানের জন্য শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, কার্যকর বাস্তবায়নও জরুরি।

এজন্য বর্জ্য ব্যবস্থাপনায় স্থানীয় সরকার, নাগরিক সমাজ ও বেসরকারি খাতকে আরও সক্রিয় হতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনমসহ বিশিষ্টজনেরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031