ব্রেকিং নিউজঃ

নির্বিঘ্নে পূজা উদযাপনে উপকূলীয় জেলায় কাজ করছে নৌ বাহিনী’

দুর্গাপূজা উদযাপনে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকার শাহীনবাগ এলাকায় ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সভাপতি, পুরোহিত ও সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন এবং পূজা উদযাপনের সামগ্রিক প্রস্তুতির বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশ একটি শান্তি প্রিয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্ম, বর্ণ ও পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে।

সম্প্রীতির এই মিলন মেলায় নির্বিঘ্নে পূজা উদযাপনে সর্বত্র সুন্দর পরিবেশ বজায় রয়েছে। তবে সুযোগ সন্ধানীরা যেন কোনো অপতৎপরতা চালাতে না পারে সে লক্ষ্যে নৌবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনী সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিত কল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।

পূজা উপলক্ষে ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় জেলার  বিভিন্ন স্থানে টহল জোরদারের পাশাপাশি, জেলা ও উপজেলা পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী, কোস্ট গার্ড, র‌্যাব, পুলিশ, আনসার ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধির সমন্বয়ে কন্ট্রোল রুম স্থাপন করেছে।

সনাতন ধর্মাবলম্বী প্রত্যেক বাংলাদেশি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করছে বলে মনে করেন রিয়ার অ্যাডমিরাল মুসা।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031