ব্রেকিং নিউজঃ

মোসাদের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর

লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, তেলআবিবে ইসরাইলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদরদপ্তর লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে এক বিবৃতিতে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এসব কথা বলেছে।

সংগঠনটি আরও জানায়, সম্প্রতি লেবানন ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের হামলাগুলোর মূল পরিকল্পনা মোসাদের সদরদপ্তর থেকেই এসেছে। যার ফলে ওখানে হামলা চালানো হয়েছে।

৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে হামাসের হামলার মাধ্যমে শুরু হওয়া গাজা যুদ্ধের এ পর্বের শুরু থেকেই ইসরাইলি সীমান্তে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে এসেছে হিজবুল্লাহ।

সংগঠনটির দাবি, তারা হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এসব হামলা চালাচ্ছে।

তবে এবারই প্রথম হিজবুল্লাহ ইসরাইলি ভূখণ্ডে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি জানিয়েছে।

এর আগে, ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছিল তারা লেবানন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।

এ সময় তেলআবিবে আকাশ হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, আমরা আজ বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় তেলআবিবের শহরতলীতে অবস্থিত মোসাদের সদরদপ্তর লক্ষ করে একটি ‘কাদের ১’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি।

বিবৃতিতে আরও জানিয়েছে, আমাদের নেতাদের হত্যাকাণ্ড এবং পেজার ও অন্যান্য ওয়্যারলেস ডিভাইসের বিস্ফোরণের জন্য ইসরাইলি গোয়েন্দাদের এই সদরদপ্তরটিই দায়ী।

উল্লেখ্য, গত সপ্তাহে ইসরাইলি হামলায় লেবাননে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারসহ অসংখ্য মানুষ নিহত হয়েছেন।

সংগঠনটি আরও জানায়, গাজার মানুষের প্রতি সমর্থন ও লেবাননের জনগণের সুরক্ষায় এই হামলা চালানো হয়েছে।

সম্প্রতি গাজার পরিবর্তে ইসরাইলের প্রাণঘাতি হামলার মূল লক্ষ্যে পরিণত হয়েছে লেবানন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে শুরু করে দেশটিতে অন্তত ৫৫৮ জন নিহত হয়েছেন। ১৯৭৫ থেকা ১৯৯০ সাল পর্যন্ত দেশটিতে চলমান গৃহযুদ্ধের পর এটাই সবচেয়ে বড় আকারে সহিংসতার ঘটনা।

সূত্র: মেহের নিউজ। খবর এএফপির।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031