ব্রেকিং নিউজঃ

ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি।

মঙ্গলবার (৫ মে) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

করোনার এই সংকটকালে বিএনপি মহাসচিব সরকারের ব্যর্থতার নামে মিথ্যাচার করছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা কখনো জনগণের কথা বলেনি, পাশেও থাকেনি।

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদে বলেন, এই দুর্যোগের সময়ে তারা কথামালার চাতুরি ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনার অভিন্ন টার্গেট দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলেই।

তিনি আরো বলেন, টাস্কফোর্স বিভিন্ন দেশে ভ্যাকসিন ও চিকিৎসা সম্পর্কিত হচ্ছে, রাজনৈতিক টাস্কফোর্স বিশ্বের কোথাও গঠিত হয়নি।

তিনি বলেন, করোনার এই দুর্যোগে মানুষকে বাঁচানোর পাশাপাশি অর্থনীতির চাকা সচল করতেও কাজ করছে সরকার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031