ব্রেকিং নিউজঃ

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

গণ-অভূত্থানে হাসিনা সরকারের পতন ও স্বাধীনতার ১ মাস উপলক্ষ্যে সারাদেশে শহিদী মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমন্বয়ক সারজিস আলম। এসময় তার সঙ্গে হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক উপস্থিত ছিলেন।

সারজিস বলেন, এদিন সারাদেশের প্রতিটি থানা, ইউনিয়ন, মহল্লা সব জায়গায় এ কর্মসূচি পালন হবে। যে যার জায়গা থেকে শহিদদের ছবি, বিভিন্ন শ্লোগানসহ প্লেকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়।

কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নিউমার্কেট, ধানমন্ডি, কলাবাগান, ফার্মগেট, শাহবাগ রাজুবাস্কার্য হয়ে শাহীদ মিনারে গিয়ে এই শহিদ মার্চ শেষ হবে।

বিস্তারিত আসছে…

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930