ব্রেকিং নিউজঃ

দেশের সাত মেট্রোপলিটন পুলিশে নতুন কমিশনার

দেশের সাতটি মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার বসিয়েছে অন্তর্বর্তী সরকার। সাত ডিআইজিকে এই পদে বসানো হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হাসিব আজিজকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার করা হয়েছে। অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রেজাউল করিমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার, সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) খোন্দকার রফিকুল ইসলামকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আবু সুফিয়ানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জুলফিকার আলী হায়দারকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, পিবিআই’র অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মজিদ আলীকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আমিনুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930