ব্রেকিং নিউজঃ

ঢামেক চিকিৎসকরা যোগ দিলেন কর্মস্থলে

কর্মবিরতি শিথিল করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা বহির্বিভাগে চিকিৎসা দিতে শুরু করেছেন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেলে সকাল ১০টা থেকে চিকিৎসকরা বহির্বিভাগ তাদের কর্মস্থলে যোগ দেন। তবে এর আগে থেকেই সেখানে অপেক্ষা করতে দেখা যায় অসংখ্য রোগীকে।

চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে হাসপাতালগুলোর জরুরি বিভাগ ও ইনডোরে। তবে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা আইন ও স্বাস্থ্য পুলিশ নিয়োগের দাবিতে অনড় তারা।

এর আগে ঢামেক হাসপাতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রোববার দুপুরে দেশের সব চিকিৎসক কর্মবিরতির ঘোষণা দেন। এরপর থেকে দেশের সকল হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930