ব্রেকিং নিউজঃ

করোনার ভ্যাকসিন নিয়ে সুখবর দিলেন ডোনাল্ড ট্রাম্প

মহামারী করোনাভাইরাসের রীতিমত নাকানিচুবানি খাচ্ছে দেশের চেয়ে শক্তিধর যুক্তরাষ্ট্র।  আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বিশ্বের যেকোনো দেশের তুলনায় এই দেশটিতে বেশি।  বিশ্বের নামি বিজ্ঞানীদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা করোনার ভ্যাকসিন উদ্ভাবনে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

করোনার ওষুধ করে বাজারে আসছে এ নিয়ে প্রতীক্ষায় বিশ্ববাসী।  এমতাবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এবছরের শেষেই করোনা ভাইরাসের ভ্যাকসিন তাদের হাতে চলে আসবে। খবর এনডিটিভির।

রোববার ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়াল থেকে সম্প্রচারিত ফক্স নিউজের টাউন হল অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি বিশ্বাস করি যে এবছরের শেষ নাগাদ আমাদের হাতে করোনাভাইরাসের ভ্যাকসিন চলে আসবে।
মানব দেহে এই ভ্যাকসিনের নমুনা প্রয়োগের ঝুঁকি সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তারা স্বেচ্ছাসেবক। তারা (যারা করোনার ভ্যাকসিনের নমুনা নিচ্ছে) জানে যে তারা কী করছে।

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করার জন্য সব দেশই আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিছু দেশে ভ্যাকসিনের ট্রায়াল বা পরীক্ষাও শুরু হয়ে গেছে।

ট্রাম্প জানিয়েছেন যদি অন্য দেশ করোনা ভাইরাসের ভ্যাকসিন আগে আবিষ্কার করতে পারে, তাতেও তিনি খুশিই হবেন।

‘কে ভ্যাকসিন তৈরি করল তাতে আমার কিছু যায় আসে না, এখন আমি শুধু চাই এমন একটি ভ্যাকসিন হাতে আসুক যা এই মারণ ভাইরাসকে আটকে দিতে পারে,’-যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930