ব্রেকিং নিউজঃ

সরকারি কর্মচারীরা হিসাব না দিলে খবর আছে: জনপ্রশাসন সচিব

সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব না দিলে খবর আছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনিয়র সচিব এ মন্তব্য করেন।

মোখলেস উর রহমান বলেন, সব সরকারি কর্মচারীর সম্পদের হিসাব দিতে একটি সহজ ফরম তৈরি, জমা দেওয়ার সময় ও পদ্ধতি নির্ধারণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, সম্পদের হিসাব জমা না দিলে কি হবে সেটা আমরা অবশ্যই বলে দেব, দণ্ডটা কী হবে, তার বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেওয়া হবে।

নেগেটিভিটি না বললে পজিটিভি জিনিস আসবে না। জমা না দিলেও যা, তা যদি হয়, তাহলে আমি জমা দেব কেন? জমা না দিলে খবর আছে, সোজা কথা।

ডআইনানুগ খবর আছে। খবরটা কি সেটা যখন চিঠি (ফরম) দেব তখন বলে দেব।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930