ব্রেকিং নিউজঃ

মঙ্গোলিয়া সফরে ‘পুতিনের গ্রেফতার’ ইস্যুতে উদ্বিগ্ন নয় ক্রেমলিন

আগামী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মঙ্গোলিয়া সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা থাকায় পুতিনকে গ্রেফতার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন।

তবে শঙ্কা উড়িয়ে ক্রেমলিন জানিয়েছে, এসব খবরে তারা উদ্বিগ্ন নয়।

দখল করা অঞ্চলগুলো থেকে ইউক্রেনের শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে পুতিনের বিরুদ্ধে।

এ অভিযোগে ২০২৩ সালের মার্চ মাসে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। এরপর এই প্রথম আইসিসিভুক্ত কোনো দেশ সফরে যাচ্ছেন পুতিন।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘চিন্তার কিছু নেই। এ নিয়ে মঙ্গোলিয়ায় মিত্রদের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

পুতিনের সফরের আগে গ্রেফতারি পরোয়ানা নিয়ে মঙ্গোলীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে পেসকভ বলেন, ‘সফরের সকল দিক সাবধানে প্রস্তুত করা হয়েছে।’

শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আশা করছে- পুতিন যে একজন যুদ্ধাপরাধী, সে বিষয়ে অবগত আছে মঙ্গোলিয়া।

দেশটির প্রশাসনের প্রতি রুশ নেতাকে গ্রেফতার ও নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিসির সদর দপ্তরে কৌঁসুলিদের কাছে তাকে হস্তান্তরের দাবি তোলা হয়েছে।

অন্যদিকে বিবিসিকে আইসিসির মুখপাত্র ড. ফাদি এল-আবদুল্লাহ বলেছেন, সদস্যদেশ হিসেবে আইসিসির বিধান মেনে চলতে দায়বদ্ধ মঙ্গোলিয়া। তবে এর অর্থ এই নয় যে অভিযুক্তকে বাধ্যতামূলকভাবে গ্রেফতার করতেই হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930