ব্রেকিং নিউজঃ

মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সাক্ষাৎ

ঢাকায় মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

বৃহস্পতিবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে মার্কিন দূতাবাসের রিজিওনাল সিকিউরিটি অফিসার ড্যানিয়েল ব্লিকমোরর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সিনিয়র এফএসএন ইনভেস্টিগেটর নাবিল মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরুন, সিকিউরিটি ইনভেস্টিগেটর মো. আমিনুল ইসলাম, ল’ এনফোর্সমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাটাচে মাইকেল হিনটজ এবং ডিপার্টমেন্ট অব জাস্টিস, আইসিআইটিএপি এর প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট তানিক মুনির।

আইজিপি পুলিশ সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি ধন্যবাদ জানান। সাক্ষাৎকালে ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণ, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, ট্রান্সন্যাশনাল ক্রাইম, মানবপাচার, মানবাধিকার, ক্রাইসিস ম্যানেজমেন্ট ও জনশৃঙ্খলা রক্ষায় দেশে-বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণ এবং লজিস্টিকস সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিনিধিদল পুলিশের প্রশিক্ষণে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানায়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930