ব্রেকিং নিউজঃ

করোনাকে জয় করলেন পুলিশের এডিসি এসিসহ ২১ সদস্য

করোনাভাইরাসে আক্রান্ত হওয়া পুলিশ সদস্যেদের মধ্যে ডিএমপির ২১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। সোমবার (৪ মে ) ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) আশিক হাসান জানান, সুস্থ হওয়া পুলিশ সদস্যরা কাজে ফেরার অপেক্ষায় রয়েছেন।  আক্রান্তরা সবাই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনা ভাইরাসের চিকিৎসা গ্রহন করেন।

করোনা সংকট মোকাবিলায় শুরু থেকে জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বহুমূখী সেবামূলক কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত হন।

শহরের রাস্তায় জীবানুনাশক পানি ছিটানো থেকে শুরু করে, আইসোলেশন ও কোয়ারেন্টাইন ব্যবস্থা বলবৎ করতে সহায়তা, লকডাউন ব্যবস্থা কার্যকর, মৃত ব্যক্তির জানাযা ও দাফনে অংশ গ্রহণ, সামাজিক দূরত্ব বজায় রাখতে জনগণকে মোটিভেশন, কাঁচাবাজারে প্রবেশ ও বাহির একমুখী করা, বিক্রেতাগণ বাজারে যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্যসামগ্রী বিক্রয় করার ব্যবস্থা করেন।

এছাড়াও নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ, ত্রাণ বিতরণে সামাজিক দূরত্ব বজায় রাখতে সহায়তা, টিসিবির পণ্য বিক্রয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে সহায়তা, জরুরি প্রয়োজন ব্যতিত মানুষ যাতে ঘর থেকে বের না হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখাসহ জনকল্যাণে বহুমুখী সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের ফলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

ডিএমপির আক্রান্তদের মধ্যে এডিসি, এসি সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সিভিল স্টাফ রয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, করোনা যুদ্ধে জয়ী হয়ে কাজে যোগদানের অপেক্ষায় রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সুস্থ হওয়া ২১ জন সদস্য।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930